নারী পুরুষ সমতা
রুখতে পারে সহিংসতা ✅
নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম” এর আওতায় দেশের প্রায় প্রতিটি জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ান-স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) ভিকটিমদের বিভিন্ন ক্যাটাগরিতে সেবা দিয়ে যাচ্ছে।ওয়ান-স্টপ ক্রাইসিস সেল ওসিসি জরুরি সেবার আওতায় সার্বক্ষনিক ভিকটিমদের সেবা প্রদান করে চলেছে। আপনার আশেপাশে ঘটে যাওয়া নির্যাতনের খবর আমাদের জানাতে পারেন। ১০৯/ওসিসি যতদ্রুত সম্ভব ব্যবস্থা নিবেন। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন ১০৯ ও (ওসিসি) হবে ভিকটিমের কাছে অন্যতম ভরসাস্থল।
প্রদত্ত সেবাসমূহঃ
১. বাল্যবিবাহ বন্ধ✅
২. আইনী সেবা✅
৩. পুলিশি সেবা✅
৪. মনোসামাজিক কাউন্সেলিং ✅
৫. চিকিৎসা সেবা✅
৬. বিকল্প বিরোধ নিষ্পত্তি ✅
৭. প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ সেবা✅
৮. যৌন হয়রানী প্রতিরোধ এবং ✅
৯. করোনা সম্পর্কিত তথ্য সেবা✅